সৌদি আরবে প্রায় প্রতিদিনই দোয়ার মধ্যে একটি কথা শুনতে পাই—

“হে আল্লাহ! তুমি ছাড়া আমার আর কোনো রব নেই। তোমার বান্দা তো তুমি ছাড়া আরও অনেক আছে, কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমার চাওয়ার মতো আর কোনো জায়গাও নেই।”

আবার এক জায়গায় শুনেছিলাম—

“হে আল্লাহ! তুমিই তো অভাবীদের ফিরিয়ে দিতে নিষেধ করেছ। তাহলে তোমার এই অভাবী বান্দাকে তুমি কীভাবে খালি হাতে ফিরিয়ে দেবে?”

কথাগুলো শুনলে সত্যিই অবাক হতে হয়! আল্লাহর কিছু বান্দা কী সুন্দর করেই না তাদের রবের সঙ্গে মনের সব কথা বলে! কতটা আপন করে, কতটা ভরসা নিয়ে তাঁর কাছে নিজেদের চাওয়া-পাওয়া তুলে ধরে।

অথচ আমাদের রবও তো ঘোষণা দিয়েছেন—

“কতই না উত্তম অভিভাবক তিনি, আর কতই না উত্তম সাহায্যকারী!”

সত্যিই, আল্লাহর কাছে চাওয়ার চেয়ে সুন্দর আশ্রয় আর কী হতে পারে? তিনি তো সেই রব, যাঁর কাছে চাইতে কখনো লজ্জা নেই, যাঁর দরজা থেকে কেউ নিরাশ হয়ে ফিরতে চায় না।

সুবহানাল্লাহ! ❤️


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url